মাস্তুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন টিফিন পাবে

স্টাফ রিপোর্টার
শহরতলির কুরবাননগর ইউনিয়নের মাস্তুরা – মবশি^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থী প্রতিদিন দুপুরে টিফিন পাবে। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই বিদ্যালয়ের সকল শিশুদের টিফিন দেবার জন্য নগদ এক লাখ টাকার অনুদান দিয়েছেন।
সোমবার দুপুরে শিক্ষার্থীদের হাতে টিফিন তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন- সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া, ও মোস্তাফিজুর রহমান, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, মাস্তুরা মবশি^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোক্তাদির, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ূম প্রমুখ।
প্রসঙ্গত. পিএসসির চেয়ারম্যান সাবেক শিক্ষা সচিব কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিকের সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁওয়ের বাড়ির সামনের ৩০ শতক জমিতেই ২০১৩ সনে প্রতিষ্ঠা করা হয়েছে মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।