স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের চার লোক কবি বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাছন রাজা, জ্ঞানের সাগর দূর্ব্বীন শাহ ও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের স্মরণে শুরু হচ্ছে চার দিনব্যাপি ‘হাওর পাড়ের গল্প-২০১৭’।
আগামী ২৭ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন।
চার দিনব্যাপি অনুষ্ঠান মালায় রয়েছে, ২৭ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ আব্দুল করিম রচিত সঙ্গীত প্রতিযোগিতা। বিকাল চার টায় চার লোক কবি স্মরণে ‘হাওর পারের গল্প-২০১৭’ এর উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় দূর্ব্বীন শাহ্ রচিত সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩ টায় দূর্ব্বীন শাহ্’র রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯ অক্টোবর রবিবার সকাল ১০ টায় হাছন রাজা রচিত সঙ্গীত প্রতিযোগিতা,
বিকাল ৩ টায় হাছন রাজার রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩০ অক্টোবর সোমবার সকাল ১০ টায় রাধারমণ দত্ত রচিত সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩ টায় রাধারমণ দত্তের রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
চার দিনব্যাপি ‘হাওর পাড়ের গল্প-২০১৭’ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যগণ, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশ বরেণ্য ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন।
- মাস্তুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন টিফিন পাবে
- ছাতকে বন্ধ থাকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এখন অপরাধীদের অভয়াশ্রম


