পীর ফজলুর রহমান মিসবাহ কে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ্কে শুভেচ্ছা জানিয়েছেন দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বিহারি পয়েন্টস্থ সাংসদের বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়ের সভাপতিত্বে ও প্রভাষক মোশারফ হোসেন ইমনের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য   
রাখেন সহকারি অধ্যাপক জাকির হোসেন, নুরুল আমীন, মুজিবুর রহমান, প্রভাষক মশিউর রহমান, শহীদুল্লাহ, সবিতা বীর প্রমুখ।