শহীদ নূর আহমেদ
চলমান আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। সোমবার বিকেল ৩ টায় পুলিশ লাইন্স কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের
সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার হারুণ অর রশীদ। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,ধর্মীয় সম্প্রীতি যারা নষ্ট করে তারা যেমন ধর্মের শত্রু তেমনি দেশেরও শত্রু। আর যারা ধর্মীয় ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যে দেশে বিশৃংখলা সৃষ্টি করে তাদের কঠোরভাবে দমন করতে হবে। কেননা সকল ধর্মের মূল কথা এক । অরাজকতাকারীকে কোন ধর্মই স্থান দেয় না। তাই সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান, আসুন ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখি। জেলা পুলিশের অতিরিক্ত এএসপি তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় এসময় অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছত্তার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দে, কমিউনিটি পুলিশের সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও.আব্দুল বাছিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড.বিশ্বজিৎ চক্রবর্তী, খ্রিষ্টান মিশনের সাধারণ সম্পাদক অনিসিমাস চৌধুরী, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক।
উল্লেখ্য সমাবেশে ১১ থানার ওসি ও বিভিন্ন উপজেলার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


