ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমানে বাংলাদেশ পুলিশ একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে। পুলিশ ও জনগণ সমন্বয় করে কাজ করতে আঞ্চলিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে কমিউনিটি পুলিশ। পুলিশি সেবা মানুষের দোড়গোরায় পৌঁছে দিতে পুলিশ ও কমিউনিটি পুলিশ এক সাথে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজেও এ বাহিনী কাজ করে যাচ্ছে।
শনিবার সকালে ছাতক থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই মহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ প্রমুখ।
এসময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আশর আলী, আনিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগ নেতা নাজমুল হোসেন, মিনহাজুর রহমান তানভির, বিশ্বাজিত ঘোষ, সহিদুজ্জামান লিকসন, নুপুর দাস, এসআই আতিকুল আলম, এসআই আনোয়ার হোসেন, এসআই দেওয়ান উজ্জ্বল, এসআই দ্বিপংকর বিশ্বাস, এসআই আনোয়ার মিয়া, এসআই শামসুল আরেফিন, এসআই মুসলিম মিয়া, এসআই মোহাম্মদ আলী, এসআই মাসুদ রানা, এএসআই জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষে পুলিশ নীতি, জসেবা আর সম্প্রীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।


