স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান করেছে জাতীয় পার্টি।
শনিবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এসময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অতীতের ন্যায় এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
পরে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন তুলে দেন জেলা জাতীয় পার্টির আহবায়ক পীর মিসবাহ্ এমপি। সুনামগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে জাতীয় পার্টি (লাঙ্গল মার্কার) মনোনীত প্রার্থীরা হলেন মোহনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউনিয়নে সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রসিদ আহাম্মেদ, কাঠইর ইউনিয়নে সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, গৌরারং ইউনিয়নে গৌরারং ইউপি জাপার আহবায়ক মোঃ শওকত আলী, সুরমা ইউনিয়নে সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, রঙ্গারচর ইউনিয়নে রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক মোহাম্মদ ফয়জুর রহমান, মোল্লাপাড়া ইউনিয়নে মোল্লাপাড়া ইউপি জাপার যুগ্ম আহবায়ক শামীম আহমদ, লক্ষণশ্রী ইউনিয়নে লক্ষণশ্রী ইউপি জাপার আহবায়ক আব্দুল মন্নান।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সস্পাদক সজ্জাদুর রহমান সাজু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন লাল, সাইফুর রহমান সমছু, পৌর কাউন্সিলর ও জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক পিয়ারা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাপা নেতা আব্দুল কদ্দুস, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সহসভাপতি জামাল উদ্দিন, জাপা নেতা শাহীন আহমেদ, মিন্টু, আলীনুর, জুয়েল রানা, তাজ উদ্দিন, ছাব্বির আহমদ প্রমূখ।
- ৮ ইউনিয়নে ৩৮ চেয়ারম্যান প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন
- পুলিশ একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে উঠেছে-এমপি মানিক


