‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন

স্টাফ রিপোর্টার
প্রথম ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ এর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা সুনামগঞ্জ পুলিশ লাইন্সে স্থাপিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধোত্তর অদ্যাবধি সরকারি দায়িত্ব পালনকালে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বেলা ১১ টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ও ফোর্সসহ সিভিল স্টাফ এবং সুনামগঞ্জ জেলার ৩ জন শহীদ বীর পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের মহান স্বাধীনতা যুদ্ধসহ যুদ্ধোত্তর দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায়, চলমান জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাসহ বিভিন্ন সময় শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মৃতিচারণ করে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এসময় শহীদ পুলিশ সদস্যদের জীবন উৎসর্গকে জীবনের পাথেয় হিসেবে নিয়ে সকল পুলিশ সদস্যকে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ মানুষের সুখ, শান্তি ও কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদ শরীফ উদ্দিনের ছোট ভাই আরিফ উদ্দিন, শহীদ কামরুল ইসলামের মাতা জাহেরা বেগম এবং শহীদ মো. একেএম মঞ্জুর কাদের খান এর স্ত্রী মোছা. নুরুন্নাহার বেগম কে উপহার স্বরূপ শাড়ী, পাঞ্জাবি এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।