স্টাফ রিপোর্টার
‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে লার্নিং এন্ড আর্নিং মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বেলা ১১টায় লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লার্নিং এন্ড আর্নিং আমাদের নতুন প্রজম্মের সামনে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের দেশেই অনেক ফ্রিল্যান্সার আছেন যারা ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা মাসে আয় করেন। তিনি আরো বলেন যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে আমরা যেন পড়া লেখার ক্ষতি না করি সেদিকে লক্ষ রাখতে হবে।
পরে জেলার শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার হিসেবে সাজ্জাদুর রহমান পলিন ও মোবারক আহমেদ কে লেপটপ প্রদান করা হয়।
- জগন্নাথপুরে শিশু হত্যাকারীর জবানবন্দী বাবার উপর প্রতিশোধ নিতে শিশুকে হত্যা করেছি
- ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন


