স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির’র সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে মামলা দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ- ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন দিক সহ মামলা দ্রæত নিষ্পত্তি, জি আর/সি আর মামলা এবং স্বাস্থ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আহম্মেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সহকারী জজ মো. আরিফুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’র এপিপি অ্যাড. শামসুল আবেদিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী ইকবাল হোসেন, সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দিরাই থানার অফিসার্স ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের, তাহিরপুর থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ ইখতেকার আহমেদ, ধর্মপাশা থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইকুল আলম, শান্তিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ খালেদ চৌধুরী, দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ দেব দুলাল ধর, শাল্লা থানার অফিসার্স ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মইনুল জাকির, সদর মডেল থানার এস আই সৈয়দ গোলাম সরোয়ার, ডেপুটি জেলার মনজুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ, কোর্ট পুলিশ পরিদর্শক এস এম কোরবান উদ্দিন প্রমুখ।
- চার লেনে উন্নীত হবে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক -পরিকল্পনামন্ত্রী
- হিমান্দ্রী রায় সঞ্জয়ের মনোমুগ্ধকর কবিতা সন্ধ্যা


