পুলিশ সুপারকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালনের তিন বছর পূর্তিতে পুলিশ সুপার হারুন অর রশিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার বিকালে পুলিশ সুপারের বাসভবনে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর     নেতৃত্বে পুলিশ সুপারকে অভিনন্দন জানান ও একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া, এসআই পবিত্র কুমার সিংহ, এসআই রিপন গোপ, এসআই মোশারফ মিয়া, এএসআই আতাউর রহমান, এএসআই ফারুক মিয়া ও এএসআই হান্নান মিয়া প্রমুখ।