স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সদর থানা চ্যাম্পিয়ন হয়েছে।
বিকাল ৩ টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে সুনামগঞ্জ স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশের ভবনের ছাদও ছিল দর্শকদের ভিড়ে ঠাসা। খেলায় ২-১ গোলে জয়ী হয় সুনামগঞ্জ সদর থানা দল। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনামগঞ্জ সদর থানা দল দুটি গোল করে এবং খেলা শেষ হবার ৩ মিনিট আগে ছাতক থানা দল ১ গোল করে।
খেলা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান চ্যাম্পিয়ন দলের ট্রফি সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ্’র হাতে এবং রানার্সআপ দলের ট্রফি তুলে দেন ছাতক থানার ওসি আতিকুর রহমানের হাতে।
গত ১৯ নভেম্বর সুনামগঞ্জে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে জেলার ১২ টি থানার ফুটবল দল অংশ নেয়।


