পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দুর্গা পূজা উপলক্ষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় জেলার সকল থানা ও জেলা পর্যায়ের দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুর্গা পূজা সুষ্ঠুভাবে ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপন করার লক্ষ্যে উপজেলা   ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জেলায় ইতোপূর্বে ধর্মীয় কোন বিষয়াদি নিয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার ৩৪০টি পূজা মন্ডপের ক্যাটাগরি ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষন করতঃ সকল পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।