দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে আইনশৃংখলা পরিস্থতির অবনতি রোধকল্পে, মাদক ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে বিট পুলিশিং সভা করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকাল ৫টায় ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের প্রবেশ পথ সংলগ্ন পয়েন্টে গ্রামবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার দেবাশীষ চক্রবর্ত্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান রফিক খান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, এ এস আই নাজমুল ইসলাম ও নিপ্রেশ চন্দ।
সভায় ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, উপজেলার সকলের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। মাদক, নারী নির্যাতনসহ সব ধরণের অপরাধ বন্ধে আমরা বদ্ধ পরিকর। এ ব্যপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো। আপনারা আমাদের সহযোগিতা করছেন, আগামীতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
এসময় পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামসহ অন্যান্য গ্রামের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
- ঘোড়াডুম্বুর গ্রামের প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেইটের উদ্বোধন
- সাংবাদিক শাহনেওয়াজ জাহানের মৃত্যুবার্ষিকী পালিত


