পৃথক আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পৃথক আয়োজনে দুটি স্থানে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় পার্টির হাসননগর কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ- ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর’র সভাপতিত্বে ও সদর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুখ মেনর, রঙ্গারচর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ফয়জুর রহমান, সুরমা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি সিরাজুর ইসলাম, ইউপি সদস্য মমিন মিয়া, জাতীয় পার্টির নেতা সাহেদ আলী, জসীম উদ্দিন লাল, জাতীয় মহিলা পার্টির আহবায়ক পৌর কাউন্সিলর পেয়ারা বেগম, যুগ্ম আহবায়ক ফরিদা বেগম, মোশাহিদ আলম তালুকদার মহিম, শামিম আহমদ, সাব্বির আহমদ, এরশাদ আহমদ, সেলিম আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটেন জাতীয় পার্টির নেতারা।
সভায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, জাতীয় পার্টির প্রতি মানুষের ভালবাসা রয়েছে সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রমাণিত হয়েছে। জাতীয় পার্টি একটি সুসংগঠিত দল।
এদিকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উকিলপাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষক নেতা আব্দুল আউয়াল, প্রধান বক্তার বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল), জাপা নেতা শিমুল মিয়া, জাপা নেতা শেখ জাহির আলী, বিশ্বম্ভরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জেলা ছাত্র সমাজের সভাপতি সজীব আহমদ, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, জাপা নেতা আব্দুল মালেক, জেলা ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব ছাইদুল ইসলাম, জাপা নেতা আজিদ আলী, জাপা নেতা দুলাল মিয়া, জাপা নেতা আলীনুর মিয়া, জাপা নেতা নুর আলম, জাপা নেতা মন্নান মিয়া প্রমুখ।