পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
‘সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তি আমাদের অধিকার’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ঘন্ট্যা ব্যাপী মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় পৌরসভার রাস্তার সব বাতি অফ করে দেয়া হয়।
পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুর মিয়ার পচিালনায় মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, পৌরসভার সচিব মো.শামছুদ্দিন, সিলেট বিভাগ সার্ভিস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কালী কৃষ্ণ পাল, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, পৌরসভার কর্মচারী শুক্লা রায় চৌধুরী, জ্যোতিলাল সরকার, বজলুল হক, সন্তোষ কুমার দাস, সেলিম উদ্দিন প্রমুখ।