স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি বিকাশ কান্তি দে বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক পি.পি অ্যাড. রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, সাবেক পি.পি অ্যাড. শফিকুল আলম, অ্যাড. পীর মতিউর রহমান, মানজারুল হাসান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড. চান মিয়া, মোবারক হোসেন, বিনোদ রঞ্জন তালুকদার, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. আব্দুল অদুদ, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. আব্দুল খালেক, অ্যাড. স্বপন দে, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, যুবলীগ নেতা ঝন্টু তালুকদার, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. রওনক আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, সহ-সভাপতি আরিফুল হক, ব্যবসায়ী জয়ন্ত রায়, বিজয় তালুকদার বিজু, নিহার তালুকদার, ইকবাল প্রমুখ।
সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম শওকত।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেন, পৌর আওয়ামী লীগের উদ্যোগে আজকের ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়েছে। ইফতার মাহফিলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে পৌর আওয়ামী লীগ দীর্ঘদিন পরে প্রাণ ফিরে পেয়েছে। আসুন আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সামিল হই।
- কে কোন দলের বা মতের সেটি বড় কথা নয় আমরা একে অন্যের ভাই আমাদের পরিচয় আমরা হবিগঞ্জি মোতাছ্ছিরুল ইসলাম
- টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক ব্যবস্থাপনা উপকারভোগীরা সঞ্চয়ের টাকা ফেরৎ চাচ্ছেন


