স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরে দিনে ট্রলি-ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। যানজট সৃষ্টি, সড়কের ক্ষতি ও পরিবেশ দূষণের কারণে জেলা পুলিশের পক্ষ থেকে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের সড়কে ট্রলি-ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত পৌর এলাকায় ট্রলি-ট্রাক্টর চলাচল করতে পারবে।
পৌরসভার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ পৌর এলাকায় দাপিয়ে চলাচল করছে ট্রলি ও ট্রাক্টর। মালামাল বহনকারী ভারি যান ট্রলি ও ট্রাক্টরের কারণে নতুন সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকাদর বলেন, মোটরযান আইনের যে যানবাহন তালিকা আছে তাতে ট্রলি ও ট্রাক্টরের নাম নেই। অবৈধভাবে শহরে এসব যানবাহন চলাচল করছে। ফসলের ক্ষেতের ট্রাক্টরে কিছু ব্যবসায়ী মাটি, ইট,বালু পরিবহন করে মুনাফা করছে কিন্তু ক্ষতি হচ্ছে পৌরসভার সড়কের। পুলিশ সুপার যে নিষেধাজ্ঞা দিয়েছেন তাতে আমরা ধন্যবাদ জানাই।
হাসননগর এলাকার আশরাফ শাহিন বলেন, পৌর এলাকার ধুলো তৈরি হয় ট্রাক্টরের ফেলে যাওয়া মাটি, ইট, বালু থেকে। অনেক আগেই ট্রাক্টর, ট্রলি চলাচলে নিধেধাজ্ঞা দেয়া উচিত ছিল।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ট্রলি-ট্রাক্টর কোন যানবাহনই না। এদের কারণে সড়কের ক্ষতি হয়, যানজট ৩য় পৃষ্ঠায় দেখুন
সৃষ্টি হয়। পরিবেশ দূষণ করে এই বাহনটি। দিনে ট্রলি-ট্রাক্টর চলাচল করতে পারবে না। রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুধু চলাচল করতে পারবে। যদি দিনে ট্রলি-ট্রাক্টর চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- ১০ দিনে হেঁটে বাড়ি এসেছিলেন মুক্তিযোদ্ধা জজ মিয়া
- ১৬ ডিসেম্বর থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়া উচিত -হাইকোর্ট


