পৌর শহরে রিকশা ভাড়া নির্ধারণ

মোসাইদ রাহাত
সুনামগঞ্জ পৌর এলাকায় নতুন করে রিকশা ভাড়া নির্ধারণ করেছে সুনামগঞ্জ পৌরসভা। এতে সর্বোচ্চ রিকশা ভাড়া রাখা হয়েছে ২৫ টাকা ও সর্বনি¤œ ভাড়া রাখা হয়েছে ৮ টাকা। যার প্রতিটি হিসাব আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে শুরু হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভার দেওয়া তথ্যমতে ভাড়ার হার হলো, আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকা থেকে জলিলপুর ২৫ টাকা, সৈয়দ শের আলী রোড ওয়েজখালী পয়েন্ট ১৫ টাকা, নতুন বাসস্টেশন ১৫ টাকা, নতুন কোর্ট পয়েন্ট ১০ টাকা, বড়পাড়া নদীর পাড় ১০ টাকা, পূর্ব তেঘরিয়া ১০ টাকা, পশ্চিম তেঘরিয়া ১৫ টাকা, জামতলা ১০ টাকা, আরপিননগর ১০ টাকা, নতুন পাড়া ১০ টাকা, শান্তিবাগ ১৫ টাকা, বাঁধন পাড়া ১০ টাকা, সদর হাসপাতাল ও সুনামগঞ্জ সরকারি কলেজ ১৫ টাকা, উকিল পাড়া ৮ টাকা, কাজীর পয়েন্ট ১০ টাকা, ষোলঘর ১০ টাকা, মোহাম্মদপুর ব্রীজ ২০ টাকা, নবীনগর পয়েন্টে ১৫ টাকা ও নবীনগর শেষ পর্যন্ত ২০ টাকা, হোসেন বখত চত্বর ১০ টাকা, বিহারী পয়েন্ট ১০ টাকা, ময়নার পয়েন্ট ১০ টাকা, হাসনগর মাদ্রাসা পয়েন্ট ১৫ টাকা, সুলতানপুর ১৫ টাকা, আপ্তাব নগর ২০ টাকা, পাঠানবাড়ী, গুজাউড়া, কেজাউড়া পর্যন্ত ২৫ টাকা এবং গণিপুর শেষ প্রান্ত ২০ টাকা ।
ভাড়ার চার্টটি খুব দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ পৌরসভার প্রত্যেকটি জরুরী পয়েন্টে সাঁটানো হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কোন রিকশা চালক নির্ধারিত ভাড়া নিতে রাজি না হলে তার বিরুদ্ধে জরিমানা করা হবে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমরা রিকশা শ্রমিক মালিকদের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করেছি। যদি কোনো রিকশা চালক পৌরসভার নির্ধারণ করা ভাড়া না মানে তাহলে রিকশা চালককে পৌরসভায় নিয়ে আসতে হবে অথবা তার রিকশার লাইসেন্স নাম্বারটি লিখে পৌরসভায় এসে জানালে ব্যবস্থা নেয়া হবে।