স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জন প্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আইইবি।
বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটা থেকে ১১ টা পর্যন্ত সুনামগঞ্জে কর্মরত সকল বিভাগের প্রকৌশলীরা এতে অংশ নেন। শহরের পুরাতন বাসস্টেশনে এই কর্মসূচি পালন করেন প্রকৌশলীরা। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে সুনামগঞ্জ পৌরসভা, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, গনপূর্ত বিভাগ, জনস্বান্থ্য প্রকৌশল বিভাগ, শিক্ষা প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, টেলিকমিউনিকেশন বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ আইইবির আওতাভুক্ত সকল প্রকৌশলীবৃন্দ অংশ নেন।
প্রকৌশলীবৃন্দ জেলা প্রশাসকদের এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্বপ্রদান সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারি জারিকৃত পত্রের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
- এইচএসসি পরীক্ষার ফল ১৩ ফেব্রুয়ারি
- বৃটেনের সঙ্গে বাংলাদেশীদের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ -ব্রিটিশ হাই কমিশনার


