স্টাফ রিপোর্টার
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সুনামগঞ্জ এজেন্সী অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের হাজীপাড়া এলাকায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সুনামগঞ্জ এজেন্সী অফিসের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান, আই.পি.এল ফারুক মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ মহাব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন আকবর, সহকারী মহাব্যবস্থাপক লুৎফুর রহমান, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম সিকদার।
সভাপতিত্ব করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ফিনান্সিয়াল এসোসিয়েট নাঈম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিট ম্যানেজার ফখরুল আবেদনী স¤্রাট প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু
- জাতীয় পার্টির আহবায়ক কমিটি বাতিলের অনুরোধ


