বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সভাপতি মো. সাদিউর রহিম জাদিদ।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ম ব্যাচের ৪ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমন্বয়ক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান। সহযোগিতায় রয়েছেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. সাইফুল ইসলাম ও শিক্ষক লাকী বিশ্বাস।
প্রশিক্ষণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন।
শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা প্রশিক্ষণার্থী তারা মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে কাজে লাগাতে হবে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।