স্টাফ রিপোর্টার
অসহায় হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে লুঙ্গি, কাপড়, লেপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকায় গোল্ডেন ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামছুল ইসলাম’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে হত দরিদ্র পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সমাজসেবক মামুনুর রহমান মামুন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরী, শামছুল ইসলাম শামন, মোশারফ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মো. মিহির আহমদ, মোহনা সুইটমিট সত্তাধিকার নন্দন লাল ঘোপ প্রমুখ।
- দক্ষিণ সুনামগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা
- বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু


