পুলক রাজ
বড়পাড়া, মল্লিকপুর, পশ্চিম হাজিপাড়ার আংশিক নিয়ে ৮ নম্বর ওয়ার্ডে সীমানা। ভোটার রয়েছেন প্রায় ৬ হাজার। আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর হতে প্রচারণা করছেন বর্তমান কাউন্সিলর আহমদ নূর, সফিক মিয়া, ফরিদ মিয়া, নবী হোসেন পীর। পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণার আমেজ শুরু হয়েছে। ভোটার মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা জমেছে সর্বত্র। কে হবে এবারের কাউন্সিলর। এসব আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি তাঁদের কর্মী সমর্থকেরাও নিজ নিজ ফেসবুক থেকে নেতা বা দলের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।
বর্তমান কাউন্সিলর আহমদ নূর বলেন, আমি ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। বৈটাখালী গোদারাঘাট সড়ক, পশ্চিম হাজিপাড়া সড়ক করে দিয়েছি। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। জনগণের সেবায় আমি নিয়োজিত থাকতে চাই।
সফিক মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ৮ নম্বর ওয়ার্ডের জনগণ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি যদি সবার সহযোগীতা, দোয়া ও ভালোবাসায় কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে জনগণকে সাথে নিয়েই ওয়ার্ডের সমস্যা সমাধান করবো।
ফরিদ মিয়া বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ে ভূমিকা পালন করবো। সড়ক, ড্রেন, সড়কবাতিসহ ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করতে চাই। ওযার্ডে অবহেলিত মানুষকে ভাতার ব্যবস্থা করার চেষ্টা করবো। মানুষের কল্যণে কাজ করে যাবো। এজন্য সবার সহযোগীতা ও দোয়া চাই।
নবী হোসেন পীর বলেন, এখনও মল্লিকপুর এলাকার কিছু জায়গায় পারাপারে সাঁকো ব্যবহার করতে হয়। সড়ক, ড্রেনসহ ওয়ার্ডে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমি নির্বচিত হলে এসব সমস্যার সমাধান করব।
- বন্দুকের লাইসেন্স নবায়নে জগন্নাথপুরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
- ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে একটি গোষ্ঠী পরিকল্পনামন্ত্রী


