জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শনিবার দিনভর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান-২ সুজাত মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল খান, প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ,শান্তনা বেগম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর প্রবাসী আকমল খান প্রমুখ। পরে তিনি রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া,পাইলগাঁও,আশারকান্দি ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ভোট চান।
- প্রচারণা- ধর্মপাশায় মুকুট
- এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিয়েকে ‘না’ বলার উদ্যোগ-গিনেজবুকে তুলার চেষ্টা জেলা প্রশাসনের


