প্রচারণা জগন্নাথপুরে ইমনের পক্ষে মতবিনিময়

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম. ব্যারিস্টার এনামুল কবির ইমনের চশমা প্রতীক সর্মথনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দলীয় কার্যালয়ে জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের    সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা  আবুল হাসনাত, তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব কামালী, পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান মুখলেছুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দ্বিপাল কান্তি দেব, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির শিকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারণ সম্পাদক আবু খয়েস ইসরাইল, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যন আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ প্রমুখ।