তাহিরপুরে ইমন
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন চশমা মার্কায় ভোট ছেয়ে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর, উত্তর বড়দল,উত্তর বাদাঘাট ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদে নির্বাচনী মতবিনিময় ও গনসংযোগ করেছেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন, পরিষদ চেয়ারম্যান খসরুল আলমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। উত্তর বড়দল ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ব্যাতিত সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জহুর তালুকদারসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বিশম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ আলমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঙ্গে নির্বাচনী গণসংযোগে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সদর থানা আওয়ামী লীগের সাধারনণসম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ কেন্দ্রয়ি কৃষক লীগের সদস্য করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
জগন্নাথপুরে মুকুট
জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট মঙ্গলবার ও বুধবার দুইদিন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠক করে
মোটর সাইকেল প্রতীকে ভোট চেয়েছেন।
এসময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালামসহ নির্বাচনী এলাকার বেশ কয়েকজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বুধবার বিকেলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সঙ্গে দেখা করেন এবং দোয়া চান। এছাড়াও মঙ্গলবার আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান শাহ আবু ঈমানীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভা কার্যালয়ে জনপ্রতিনিধিদের বৈঠকে পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে ও কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌর সভার মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, কাউন্সিলর আবাব মিয়া,প্যানেল মেয়র-২ সুহেল মিয়া, দ্বিপক কান্তি গোপ,তাজিবুর রহমান,খলিলুর রহমান প্রমুখ।
- বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালন
- বনগাঁও কমিউনিটি ক্লিনিকের দরজা বন্ধ- হেল্থ প্রোভাইডার নির্বাচনের প্রার্থী


