বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন জেলা শিল্পকলা একাডেমি হলে এই অনুষ্ঠান হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের,  
প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন দিপেন্দ্র নারায়ন চৌধুরী স্বপন ও প্রীতিভোসন চক্রবর্তী, রুনা লেইস প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘এদেশের সুর্য সন্তানদের আদর্শে আমাদের শিশুদের গড়ে তুলতে হবে। দেশ, মাটি ও মানুষকে ভালবাসতে শেখাতে হবে। দেশের মানুষের জন্য কাজ করতে উদ্ধুদ্ধ করতে হবে। এ জন্য লেখাপড়ার বিকল্প নেই।’
জেলা উদীচী
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা উদীচী পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। বুধবার বেলা ১১টায় বুদ্ধিজীবীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানান সংগঠনের সদস্যরা।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি শীলা রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে, কোষাধ্যক্ষ চন্দন রায়, কার্যনির্বাহী সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু, মানব চৌধুরী, অ্যাড. এনাম আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সালাম মাহবুব, পুলক রাজ, প্রবাসী কমিউনিস্ট নেতা আব্দুল মুতালিব চৌধুরী প্রমুখ।
ছাত্র ইউনিয়ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন জেলা সংসদ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জলন ও সমাবেশ করেছে। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের পর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মো. রইসুজ্জামান। সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, কমরেড এনামুল কবির, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, দপ্তর সম্পাদক আসাদ মনি, ছাত্র নেতা নিতু , সুবোধ, রাজন প্রমুখ।