বড়পাড়ায় দুর্বৃত্তের হাতে দরিদ্র গৃহস্তের ষাঁড় নিহত

স্টাফ রিপোর্টার
শহরের বড়পাড়া এলাকায় রনক মিয়া নামের এক দরিদ্র গৃহস্তের একটি ষাঁড়কে আঘাত করে মেরে ফেলেছে দুবৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গরু চড়ানোর পর হঠাৎ ওই গৃহস্ত খবর পান যে তার পালিত ষাঁড়কে কারা  যেন রাম-দা দিয়ে আঘাত করেছে ঘাড়ের মধ্যে।
তিনি সেখানে গিয়ে দেখতে পান ষাঁড়টি মাটিতে লুঠিয়ে পড়ে আছে। পরে পশু চিকিৎসকে খবর দিলে তিনি এসে বলেন যে এমন এই ষাঁড়টিকে এমন ভাবে আঘাত করা হয়েছে বাঁচানো সম্ভব নয়।
ষাঁড়ের মালিক রুকন মিয়া বলেন, ‘আমি একজন দরিদ্র মানুষ। আমার একটি গাভী ও একটি ষাড় ছিল। কারা যেন শত্রুতা করে আমার ষাড়টিকে মেরে ফেলেছে। আমি তো আর আমার ষাঁড় ফেরত পাব না। বৃত্তবানদের কাছে আবেদন জানাই পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য যেন আমাকে সাহায্য করা হয়।
পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নূর জানান, বড় পাড়ায় দরিদ্র গৃহস্তের একটি ষাঁড় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে মেরে ফেলেছে। গৃহস্ত পরিবারটি অত্যন্ত দরিদ্র। দু’টি গরুর নির্ভর করে তাদের পরিবার চলত বলে জানা গেছে। আমি ঘটনার নিন্দা জানাই।