দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটকে নিয়ে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে গণসংযোগ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান অনুসারীরা। সোমবার পাথারিয়ায় থেকে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নুরুল হুদা মুকুটকে নিয়ে তারা দিরাইয়ে প্রবেশ করেন। সেখান থেকে রাজানগর, চরনারচর ও তাড়ল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের সাথে গণসংযোগ করেন মুকুট। গণসংযোগ শেষে পৌর সদরের কলেজ রোডস্থ আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম চৌধুরীর মালিকানাধীন দিরাই প্লাজায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ূন রশিদ লাভলু, একরার হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, পারুল চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা পিন্টু দাস, এডভোকেট রতন, দিরাই উপজেলা যুবলীগ নেতা দুদু মিয়া, মককুদ মিয়া, সেবুল রেজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা রাসেল সরদার, আরএ শুভ প্রমুখ।


