প্রচারণা-মধ্যনগরে ইমন

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সোমবার দিনভর ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানার চারটি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মধ্যনগর থানার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সহযোগিতা কামনা করেন।     
মতবিনিময় ও প্রচারণায় ব্যারিস্টার ইমনের সাথে উপস্থিত ছিলেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহমদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,  মধ্যনগর সদর ইউপির চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বংশিকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ নান্না, বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন,  জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন,  জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, যুবলীগ নেতা হাবুল চৌধুরী প্রমুখ