প্রচারণা-ধর্মপাশায় ইমন-জামালগঞ্জে মুকুট

ধর্মপাশা প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ধর্মপাশায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। রোববার রাতে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় ও হাসপাতাল রোডস্থ হযরত শাহজালাল মোড়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে পৃথক পৃথক ভাবে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদেও সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস       
চেয়ারম্যান মোসাহিদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার জাহান চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুনা সিন্ধু বাবুল, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি আরফান আলী, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, জয়্রশ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, যুবলীগ নেতা শামীম আহমেদ ও উপজেলা ছাত্রলীগ নেতা মোহিত লাল তালুকদার মুন, ধর্মপাশা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার ও  সাধারণ সম্পাদক রাজিব তালুকদার প্রমুখ। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ব্যারিস্টার ইমন ভোটার ও দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
mukut-jg-4-12-16জামালগঞ্জে মুকুট
আকবর হোসেন, জামালগঞ্জ
সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জামালগঞ্জে প্রচার প্রচারণা রয়েছে তুঙ্গে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি ইউনিয়নের সভাতেই দলীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
রবিবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সদস্যাদের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। দুপুর ২টায় ফেনারবাঁক ইউনিয়নে অস্থায়ী কার্যালয় (তেলিয়া পাড়া) ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের রুমে মতবিনিময় করেন। বিকেলে জামালগঞ্জ সদরের ইউনিয়ন পরিষদের হল রুমে পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেছেন। প্রচারণায় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা শংকর কান্তি দাস,তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর, জামালগঞ্জ উপজেলা আ. লীগের সহসভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম,উপজেলা আ.লীগের সহ সভাপতি দিজেন্দ্র লাল দাস, প্রচার সম্পাদক অসীত রায় চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস, জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক,ভীমখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আখতারুজ্জামান শাহ,সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ফেনারবাঁক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান (২) অজিত সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন ও মনসুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলী টুকু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সদর ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউপি সদস্য গোলাম হোসেন, তহুর মিয়া, জিল্লুর রহমান প্রমুখ।