ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের কাজী মাও. আব্দুস শাকুরসহ দু’ আইনজীবী প্রতারণা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ৭ আগস্ট সিলেট মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে তারা মামলা থেকে অব্যাহিত পান। আদালতের সাথে প্রতারণার অভিযোগে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-০৩ এর বিজ্ঞ বিচারক মামুনুর রহমান সিদ্দিকী বাদী হয়ে ১৮ মে আহমদ জামান চৌধুরী ফরহাদ, এড. আকমল খান, এড. সাহাব উদ্দিন, ছাদিক মিয়া, ফাহমিদা হক(ভুঁয়া নামধারী) ও কাজী মাও. আব্দুস শাকুরের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা (নং ৬৬২/২০১৭) দায়ের করেন।
- এসআইইউ’র ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালমনাই এসোসিয়েশন গঠিত
- মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের সভা


