ডাল, তেল, লবন, পিঁয়াজসহ নিত্যপণ্যে মুল্য কমানো ও রিকশা শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু করার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩। শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভা থেকে এই দাবি জানানো হয়।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর ভারপ্রাপ্ত ুন
সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, সদস্য জসিম উদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, যুবনেতা জাবেদ মিয়া, জসিম মিয়া, ওসমান মিয়া, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
সভা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, বন্যা কবলিত হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা ও পর্যাপ্ত ত্রাণ প্রদান, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


