প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সেবা গ্রহীতাদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ জনকে আত্ম নির্ভরশীল হওয়ার জন্য উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সূচিত্রা রায় প্রমূখ।