প্রতিযোগিতার পুরষ্কার গাছ

স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার হিসেবে ফলজ গাছ ও বই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টিআইবি সুনামগঞ্জের আয়োজনে সংগঠনের কার্যালয়ে ইয়েস সদস্যদের মধ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন টিআইবির সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জের (সনাক) সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু। পরিবেশ নিয়ে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার একটি মাল্টা গাছ ও বই পুরষ্কার গ্রহণ করেন ইয়েস সদস্য মামুনুর রশিদ, দ্বিতীয় পুরষ্কার একটি লিচু গাছ ও বই পান সোহানুর রহমান, তৃতীয় পুরষ্কার একটি আম গাছ ও বই অর্জন করেন সোহাগ সরকার। এছাড়াও অন্যান্য প্রতিযোগি সবাইকে একটি জাম গাছ উপহার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য যোগেশ্বর দাস, অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, সঞ্চিতা চৌধুরী, রাজু আহমেদ, ইয়েস দলনেতা মাহমুদুল হাসান, সহ দলনেতা পার্থ সাহা সহ অন্যান্য সদস্যরা।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টিআইবির ইয়েস সদস্যদের মধ্যে পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন। একই সাথে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে পুরষ্কার হিসেবে ফলজ গাছ প্রদান করা হয়েছে।