বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফাজিলাতু নেছা মুজিব জাতীয় ফুটবল বালিকা (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ধনপুর ইউনিয়ন একাদশের বিপক্ষে ট্রাইব্রেকারে জয়ী হয় বাদাঘাট (দঃ) একাদশ।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
এর আগে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ উপজেলার মথুরকান্দি বাজারে ফিসসেড, সবজিসেড ও ওয়াকওয়ে উদ্বোধন করেন।


