প্রধানমন্ত্রীর ঈদ উপহার, বিশ্বম্ভরপুরে ১৯০টি পরিবার ঘর পাবে কাল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে ১৯০টি পরিবার ঘর পাবে। আগামীকাল ২৬ এপ্রিল মঙ্গলবার এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিন্তে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ বলেন, এর আগে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২১০ টি পরিবারের মাঝে ভূমি ও ঘর হস্তান্তর করা হয়। বর্তমান বরাদ্দ রয়েছে ২৫০টি ঘর। এর মধ্যে ১৯০টি ঘর ঈদ উপলক্ষে হস্তান্তর করা হবে। বাকি ঘরগুলোর নির্মাণ কাজও চলমান রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিন্তে রফিক বলেন, ঘরপ্রাপ্ত প্রতিটি পরিবারের মাঝে বিনা খরচে দুই শতক করে ভূমি দলিল করে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিটি ঘর অতি যতœ সহকারে নির্মাণ করা হয়েছে। গৃহ নির্মাণ কাজের গুণগত মান ভাল।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার বর্মন, সালেহ আহমদ, চিত্তরঞ্জন গোস্বামী, মিজানুর রহমান, নুরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, হাসান বসীর প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকালে প্রধানমন্ত্রীর ঘর প্রদান কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি বিষয়ক ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসেবে সুনামগঞ্জ জেলার ৭৬০টি পরিবার ঘর পাবে।