ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে শনিবার।
দিনব্যাপী এই মিলনমেলা হল প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে যুগপৎভাবে অনুষ্ঠিত হবে। নিবন্ধনের সর্বশেষ সময়সীমা আগামী ৪ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম হল অ্যালামনাই অফিসে করতে হবে এবং অনলাইনে (িি.িফঁংযধধ.ড়ৎম) নিবন্ধন কার্যক্রম বন্ধ আছে।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব মো: আবুল ফজল মীর (যুগ্ম সচিব)।
প্রেসবিজ্ঞপ্তি
- জগন্নাথপুরে মাছুম হত্যা, মায়ের কান্না দেখে কাঁদছে অবুঝ যমজ দুই শিশু
- প্রধানমন্ত্রীর ঈদ উপহার, বিশ্বম্ভরপুরে ১৯০টি পরিবার ঘর পাবে কাল


