Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রেস বিফ্রিং – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রেস বিফ্রিং

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেরশন (এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা ব্র্যান্ডিং ও কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজের বিষয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা তথ্য        
অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে পুরাতন জেলা শিল্পকলা একাডেমির হলরুমে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং-এ জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনোয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন।
জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান। আরো বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমেদ প্রমুখ।
প্রেস ব্রিফিং-এ বক্তারা বলেন, মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তির সকল উন্নয়ন কর্মকান্ডে কিশোরদের অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে। নতুন প্রজন্মকে প্রশিক্ষিত করে গড়ে তুলে সম্পদে পরিণত করতে হবে।