প্রধানমন্ত্রীর ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শহরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) ভবনের হাছন রাজা হলে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। প্রধান অতিথির    বক্তব্যে তিনি বলেন,‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদাশীল একটি জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে দিনরাত পরিশ্রম করছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। সুনামগঞ্জ পিটিআই সুপার বিপ্লব চন্দ্র দাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের সহকারি মো. শরিফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিবির উপ-পরিচালক শামছুল ইসলাম, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. আবুল কালাম, শিক্ষিকা তামান্না আক্তার ও সোনিয়া আক্তার। অনুষ্ঠানে পিটিআইয়ে প্রশিক্ষণরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ এবং বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।