স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর ও ধোপাখালি এলাকায় পতিতাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। পতিতাদের কারণে মারামারির ঘটনাও ঘটছে। পতিতালয় উচ্ছেদের দাবিতে রবিবার বিকেলে বাসিন্ধারা জরুরি সভা করে পৌর কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তা চেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শহরের ষোলঘর ও ধোপাখালি স্লইসগেট এলাকায় গুটি কয়েক বাসার মালিক
পতিতাদের বাসা ভাড়া দিয়ে আসছিলেন। বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পতিতারা অবৈধ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পতিতাদের কারণে সাধারণ মানুষও অতিষ্ট হয়ে উঠেছেন। স্কুল ও কলেজ গামী ছাত্ররাও বিপদগামী হয়ে উঠছেন। এছাড়া বাসায় মাদক সেবনেরও অভিযোগ উঠেছে। সর্বশেষ পতিতাদের আতœীয় স্বজনদের হাতে লাঞ্চিত হয়েছেন রফিক নামের স্থানীয় বাসিন্ধা লাঞ্চিত হয়েছেন।
পতিতালয় উচ্ছেদের বাদিতে গতকাল রোববার বিকেলে স্থানীয় মানুষজন জরুরি সভা করেছেন শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। এসময় তারা পতিতাদের উচ্ছেদে পৌর কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছেন। সভায় জানানো হয়, কিছু সংখ্যক বাসার মালিকরা খুপরি ঘর বানিয়ে পতিতাদের কাছে ভাড়া দিচ্ছেন। এসব অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করলে বাসার মালিক ও পতিতাদের কাছে সাধারণ মানুষকে অবমানিত হতে হচ্ছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
জরুরি সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হোসেন আহমদ, স্থানীয় মুরব্বি আব্দুল্লাহ, নুর হোসেন, দিপু, এমরান আহমদ, গাজী আফজাল হোসেন, নাসির, ফয়েজ আহমদ রনি, মুন্না, স¤্রাট আবেদীন, রুকন, ফুজায়েল আহমদ জনি, ইউসুফ, মঈন, শামিম, রনি প্রমুখ।
- বিশ্বম্ভরপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি
- প্রধানমন্ত্রীর ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা


