প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার
৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ৩ দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা ও প্রধানমন্ত্রীর সাথে জঙ্গি বিরোধী ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।     
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, সিনিয়র এএসপি তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার নাঈমা খন্দকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. রইছ উদ্দিন, সড়ক জনপথের নিবার্হী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকতা আলমগীর কবির, বিশ্বম্ভরপুর উপজেলার নিবার্হী কর্মকতা তানিয়া সুলতানা, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা হরযত আলী, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মণ, জেলা মহিলা বিষয়ক কর্মকতা জাহাঙ্গীর আলম, প্রদীপ পাল নিতাই প্রমুখ।