প্রধানমন্ত্রী নারীদের ভাগ্য পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ

স্টাফ রিপোর্টার
কৃষক লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী শামীমা শাহরিয়ার বুধবার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামে নারীদের সাথে উঠান বৈঠক করেছেন। কৃষক লীগের গ্রাম কমিটি গঠন উপলক্ষ্যে উঠান বৈঠকে স্থানীয় নারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামের দরিদ্র ও অসহায় নারীদের ভাগ্য পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ। নারীদের জীবন-মান উন্নয়নে তিনি নিরলসভাবে দিনরাত করে যাচ্ছেন। দরিদ্র নারীদের জন্য তিনি ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন। গ্রামের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।  
 বাড়ির কাছেই এখন গ্রামের নারীরা সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার নারী। এই বিপুল সংখ্যক ভোটারের ইচ্ছা, আশা-আকাংখাকে বাদ দিয়ে কোন নির্বাচনেই সফলতা ও এই জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় উন্নয়নও সম্ভব নয়।’ আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
তিনি সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামে উঠান বৈঠক করে ১০১ সদস্য বিশিষ্ট কিষাণী কমিটি গঠন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক শামছুল আলম, সাবেক ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী মানিক, আ. বারেক, কৃষক লীগ নেতা জালাল উদ্দিন, আল মামুন, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, একরাম হোসেন, নারী নেত্রী মাজেদা বেগম, রাকিবা আক্তার, এলাছি বেগম, মজিদা বেগম, জামিলা খাতুন, আসমা আক্তার, তাহমিনা বেগম, রিতা বেগম, কাকলী আক্তার, ছাত্র লীগ নেতা মাহমুদুল হাসান তারেক, বায়েজিদ আহমদ প্রমুখ।