প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মৌলভীবাজার কৃষক সংগ্রাম সমিতির

সাম্প্রতিক পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট অকাল বন্যায় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক জনগণের ক্ষতিপুরণ ও হাওড় এলাকার ৩২ টি উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মৌলভীবাজার কৃষক সংগ্রাম সমিতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে জেলা কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক অবনী শর্ম্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক       
ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ও কৃষকনেতা মো. জসিমউদ্দিন।
স্মারকলিপির অনুলিপি কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রী, সিলেট বিভাগীয় কমিশনার, জুড়ী/কুলাউড়া/বড়লেখা/কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পেশ করা।
স্মারকলিপিতে ৪ দফা উল্লেখিত ৪ দফা দাবিসমূহ হলো হাওর অঞ্চলের ৩২ টি উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে ভূমিহীন-দরিদ্র কৃষকদের জন্য বিনা মূল্যে চাল বিতরণ, সারা বছর ব্যাপী রেশনের ব্যবস্থা করা, ১০ টাকা কেজি চালের কার্ড সংখ্যা বৃদ্ধি, অকাল বন্যার কবল থেকে ফসল রক্ষার স্থায়ী সমধানের জন্য হাওর অঞ্চলের নদ-নদী  খনন, সকল কৃষি ঋণ, এনজিও ঋণ মওকুফ করে বিনা সুদে কৃষকদের ঋণ প্রদান, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি