শোক বার্তা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এর মামা ফখরুল ইসলাম মাসুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।
সোমবার বিকাল ৪ ঘটিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোকবার্তা পাঠানো হয়। শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত       
কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি