লন্ডন প্রতিনিধি
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে অপ্রত্যাশিতভাবে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৮ জুন নির্বাচনের জন্য তিনি সংসদে প্রস্তাব আনবেন বলে জানান। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তার এই ঘোষণা অনেককেই অবাক করছে।
তিনি এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘দেশ কাছাকাছি আসছে কিন্তু ওয়েস্টমিনস্টার আসছে না।’
তেরেসা মের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে বলে জানিয়েছে লেবার পার্টি। ২০২০ সালের জন্য নির্ধারিত নির্বাচনের আগে মধ্যবর্তী নির্বাচন করতে হলে পার্লামেন্টের সমর্থন আদায় করতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।


