স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-এর জন্য মনোনীত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালে বি.এস.সি (সম্মান)-এ কৃষি ফ্যাকাল্টি থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জনকারী স্মিতা দাশ বৈশাখী।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের ২০১৫ সালের জন্য মনোনীত হয়েছেন তিনি। ইউজিসির ওয়বেসাইটে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ তালিকায় তাঁর নাম চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
মেধাবী শিক্ষার্থী স্মিতা দাশ বৈশাখী সুনামগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা জনতা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক যোগেন্দ্র কুমার দাশ ও টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বীনা রানী তালুকদারের মেয়ে।
অধ্যয়ন শেষে বৈশাখী প্রশাসন ক্যাডারে চাকুরি করতে চান ও তিনি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী। বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ¯œাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত আছেন তিনি।
- টেন্ডারে অনিয়মের অভিযোগ- ছাতক সিমেন্ট কারখানার অকেজো প্লান্ট আড়াই কোটি টাকায় বিক্রি
- ছাতকের নদীতে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ


