লন্ডন প্রতিনিধি
জালাল উদ্দিন রুমি‘র কবিতায় উঠে এসেছে স্বদেশ ভাবনা, সমাজের সঙ্গতি-অসঙ্গতির নানান দিক, তিনি অত্যন্ত সুনিপুন ভাবে অংকন করেছেন আধুনিক সমাজ ব্যবস্থার একটি সুন্দর চিত্র, এটি তার মাতৃভূমির প্রতি ভালবাসারই প্রতিফলন। যুক্তরাষ্ট্র প্রবাসী কবি জালাল উদ্দিন রুমির ‘প্রবাসী কবির এক‘শ আধুনিক বাংলা কবিতা’ গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে মূল আলোচক সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী একথা বলেন।
১মার্চ সন্ধ্যে সাড়ে সাত ঘটিকায় ইষ্ট লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে বন্ধুমহল আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী আলিমুজ্জামান ও সাবেক ছাত্রনেতা আহবাব হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক ছাত্রনেতা ও সমালোচক ফয়েজুল ইসলাম লস্কর, কবি এডভোকেট মুজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আ.স.ম মাসুম, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, কবি মেহের নিগার চৌধুরী, সাবেক ছাত্র নেতা গয়াছুর রহমান গয়াছ, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, কবি সাংবাদিক জামাল খান, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা ঈকবাল হোসাইন, মহিলা নেত্রী হোসনেয়ারা মতিন।
গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন জোবায়ের আলম চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, কাইয়ুম চৌধুরী, খালেদ আহমদ, মারুফ চৌধুরী,মামুন কবীর, মোবারক আলী, আব্দুল বাছির, কবি নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন বেতার বাংলার শিল্পি মোস্তফা কামাল মিলন, কবি মুজিবুল হক মনি, আলিমুজ্জামান। অনুষ্ঠানের আয়োজন এবং সার্বিক তত্বাবধানে ছিলেন বৃটেনে বসবাসরত কবির বন্ধু আলিমুজ্জামান, আহবাব হোসেন, জোবের আলম চৌধুরী, কাইয়ুম চৌধুরী, খালেদ আহমদ, মারুফ চৌধুরী, এনায়েত চৌধুরী ও জামাল আহমদ খান।
- পলাতক থেকে দৈনিক পত্রিকা সম্পাদনা- ছেলেসহ রাগীব আলী বিরুদ্ধে প্রতারণার আরেক মামলার যুক্তিতর্ক ৬ মার্চ
- গ্যাসের দাম কমাতে হবে : ফখরুল


