প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইব্রাহীম খান আর নেই

লন্ডন প্রতিনিধি
দীগলবাক ইউনিয়ন ডেভল্যাপমেন্ট এসোসিয়েশন ইউকে‘র (ডিইউডিএ) প্রতিষ্ঠাতা সভাপতি  সেভেন কিং এলাকার স্থায়ী বাসিন্দা প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইনাতগঞ্জ-দীগলবাক গণদাবী পরিষদের উপদেষ্টা প্রবীণ মুরব্বী ইব্রাহীম খান (৭৬)আর নেই (ইন্নালিল্লাহি রাজিউন)। ৫ জুলাই মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় এসেক্সের কিংজর্জ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬ জুলাই বাদ জোহর হ্যানাল্ট এর পীস অব গার্ডেনে নামাজে জানাজা শেষে তাকে পীস অব গার্ডেন গোরস্থানে সমাহিত করা হয়। মরহুম ইব্রাহিম খানের দেশের বাড়ী হবিগঞ্জের   
 নবীগঞ্জ উপজেলার ৪নং দীগলবাক ইউনিয়নের ঐতিহ্যবাহী দীগলবাক গ্রামে। তিনি বৃটেনে দীগলবাক ডেভল্যপমেন্ট এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠা সহ একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
১৯৭১ সালে তিনি প্রবাসে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে কাজ করেন। ইব্রাহীম খান হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে বিএ পাশ করার পর ১৯৬৮ সালে বৃটেনে আগমন করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ইব্রাহীম খানের নামাজে জানাজায় তার সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনীতিক সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায়  সকলের কাছে দোয়া চেয়েছেন তারই প্রতিষ্ঠিত সংগঠন দীগলবাক ইউনিয়ন ডেভল্যপমেন্ট এসোসিয়েশন ইউকে এবং পরিবারের সদস্যরা।