প্রবীর শিকদারের উপর মামলা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

লন্ডন প্রতিনিধি
প্রবীণ সাংবাদিক প্রবীর শিকদারের উপর বাংলাদেশ সরকারের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ক্যামপেইন ফর দ্যা প্রটেকশন রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ যুক্তরাজ্য।
৩ মে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে লিখিত পিটিশনে বলা হয় একটি ফেইসবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন সম্পর্কিত একটি স্টেটাস দেবার কারণে ২০১৫ সালে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারে প্রতিবাদে সাংবাদিক সমাজসহ দেশের মানবাধিকার সংগঠন গুলো সোচ্চার হলে প্রবীর শিকদারকে মুক্তি দেয়া হয়। এ বিষয়ে বৃটেন থেকে প্রতিবাদ জানিয়ে ছিলেন প্রয়াত লর্ড এ্যাভুবেরী। সম্প্রতি ঐ মামলায় সাংবাদিক প্রবীর শিকদারের উপর চার্জ গঠন করায় দেশের সংখ্যলঘু সম্প্রদায় উদ্বেগ প্রকাশসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
ক্যামপেইন ফর রিলিজিয়াস মাইনরিটিস
ইন বাংলাদেশ (সিপিআরএমবি) এর প্যাডে লিখিত আবেদনে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ, হিন্দু বৌদ্ধ ইউনিটি কাউন্সিল ইউরোপ, জগন্নাথ হল এ্যালোমনাই এসোসিয়েশন ইউকে, সার্বজনীন বাবা লোকনাথ এসোসিয়েশন ইউকে, আন্তর্জাতিক বৌদ্ধ এসোসিয়েশন ইউকে সহ কয়েকটি হিউমেনেটেরিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে আবেদনপত্রে সাক্ষর করেন জেনারেল সেক্রেটারী এ কে শাহা এফসিসিএ।